স্বচ্ছ টেলিভিশন উন্মোচন করলো শাওমি

১১ আগষ্ট, ২০২০ ২৩:৫৬  
দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বচ্চ টেলিভিশন উন্মোচন করেছে। গতকাল এমআই টিভি লাক্সে ওলইডি ট্রান্সপারেন্ট এডিশনের এই টেলিভিশনটি উন্মোচন করা হয়। খবর এনগ্যাজেট। যখন এর ডিসপ্লে বন্ধ থাকে তখন ডিসপ্লেকে একটি কাঁচ হিসেবে মনে হয়। আর যখন টেলিভিশনটি চালু হয় তখন ছবিকে বাতাসে ভাসমান বলে মনে হয়। শাওমি জানিয়েছে, ৫৫ ইঞ্চির স্বচ্ছ ওএলইডি প্যানেলটি এলজির ৫৫ ইঞ্চির স্বচ্ছ ৫৫ইডব্লিউ৫টিএফ-এ ডিসপ্লের মতোই। এতে রয়েছে ১২০ গিগাহার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার ডেপথ এবং ১মিলিসেকেন্ড রেসপন্স টাইম। নতুন এই টেলিভিশনটির দাম নির্ধারণ করা হয়েছে সাত হাজার ২০০ ডলার। আগামী ১৬ আগস্ট থেকে চীনের বাজারে এটি বিক্রি শুরু হবে। এরপর এশিয়ার অন্যান্য দেশে পাওয়া যাবে। ডিবিটেক/বিএমটি